নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে । শীতকাল শেষ হয়ে চলছে বসন্তকাল। তবে এখনো বৃষ্টিপাতের তেমন কোন আবাস পাওয়া যায়নি কয়েকটি অঞ্চল ছাড়া। গতকাল সোমবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর থেকে বলা হয়েছে দেশের কয়েটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন-উগান্ডা থেকেও ইন্টারনেটের গতি অনেক কম বাংলাদেশের
ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গা সহ কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চল সমূহে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এছাড়াও দেশের অধিকাংশ এলাকাগুলো আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে।
তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপশি দিনের তাপমাত্র কিছুটা বৃদ্ধি পেতে পারে।বাতারেস গতিবেত ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে থাকবে ৮ থেকে ১৫ কিলোমিটার।
আরও পড়ুন-দেখে নিন মুসলিম দেশ সহ বিশ্বের যেসব দেশে বোরকা ও হিজাব পড়া নিষিদ্ধ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
