নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতন করার ঘটনা ঘটেছে। হাসপতালে প্রাথমিকি চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা প্রদানের জন্য শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৭ মার্চ রবিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন-উগান্ডা থেকেও ইন্টারনেটের গতি অনেক কম বাংলাদেশের
শিশুটির মা জানায়, নানার বাড়ি পৌছে দেওয়ার কথা বলে ‘উপজেলার পাথরডুবি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র রমজান আলী (১৫) শিশুটিকে নিয়ে যায়। এরপর বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি শুকনো পুকুরের পাশে হাগড়া নামক জঙ্গলের নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে জোর করে যৌন নির্জাতন করে। পরে রমজান শশুটিকে গোসল করিয়ে তার নানার বাড়িতে পৌছে দেয়।
শিশুটি কান্ন-কাটি করার পর শিশুটির মা বুজতে পেরে সবাইকে ঘটনা জানাায় এবং চিকিৎসা প্রদানের জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে যায়।
আরও পড়ুন-দেখে নিন মুসলিম দেশ সহ বিশ্বের যেসব দেশে বোরকা ও হিজাব পড়া নিষিদ্ধ
শিশুটিকে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে প্রথমিক চিকিৎসা প্রাদান করে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএসএম সায়েম।
দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানায় ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান । যৌন নির্যাতন
NarayanganjBani24.com NarayanganjBani24.com
