নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আবারও ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোজ রয়েছে ৭ জন। নিখোজ ব্যাক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
৯ অক্টোবর শনিবার সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ৬ থেকে ৭ জন নিখোঁজ রয়েছে ট্রলার ডুবির ঘটনা ঘটনায়, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকটি ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
বিস্তারিত পরে জানা জাবে বলেও জানিয়েছেন তিনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
