নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনি আক্তার (১৮) নামের এক যুবতী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জে আবারো লকডাউন করা হলো যেসব এলাকা- জানত ক্লি করুন
৭ জুন রবিবার দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী গ্রামের নিজ গৃহ হতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, আড়াইহাজারের হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী গ্রামের তাজিরুল ইসলামের পালিত মেয়ে জনি আক্তার দুপুরে তার শোবার ঘরের আড়ার সাথে পড়নের ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে এ সংবাদ জানতে পেরে এলাকাবাসি স্থানীয় আড়াইহাজার থানায় খবর দিলে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রূপন চন্দ্র তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
