নারায়ণগঞ্জ বাণী২৪ঃ আড়াইহাজারে মাহাবুব (১৫) নামের যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মে সোমবার দুপুরে উপুজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার একটি ধান খেত থেকে বিবস্ত্র অবস্থায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত নামা ঘাতকরা
মাহবুবকে হত্যা করে ধানখেতে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নিহত মাহাবুব আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের আশকর আলীর পুত্র বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, ১৭ মে থেকে মাহবুব কে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার দুপুরে এলাকার একটি ধান খেত থেকে মাহাবুবের লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সোমবার নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে গলায় ছুরিকাঘাত করে মাহবুবকে হত্যা করা হয়েছে। তদন্ত করে এই হত্যার মুল রহস্য উদঘাটন করা হবে। নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
