নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারো আশঙ্কাজনক ভাবে বেড়েছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫৫ জন। এটি গত ২৪ ঘন্টায় জেলার কোন এলাকার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-জানতে এখানে ক্লিক করুন
এ নিয়ে ৬ জুন শনিবার পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৪৮৯ জন। ৬ জুন শনিবার নারায়গগঞ্জ জেলাস্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৫ জুন শুক্রবার পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৪ জন। এবং মৃতের সংখ্যা ছিল ২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায় গত ২৪ ঘন্টায় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩ হাজার ৮০৮ জনের। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ৫৫ জনের।
সব মিলিয়ে এ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫৫ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং গত ২৪ ঘন্টায় ২ জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১০ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
