নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ হাজার ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশণ এলাকায় ১ হাজার ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন।

এ নিয়ে নাসিক এলাকায় ২৬ মে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৫ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ৪৯ জন।

২৬ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ২৫ মে পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২ জন এবং মৃতের সংখ্যা ছিল ৪৯ জন।

জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় নাসিক এলাকা থেকে ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে নাসিক এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ২ হাজার ৭৪২ জনের।

এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৩৩ জন সহ নাসিক এলাকায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১০১৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৪৯ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪১৯ জন।

আরও খবর পড়তে নিচের ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।