নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া নারীর নাম ঝুমা রানী। বিস্ফোরনের ঘটনায় এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।
১৫ নভেম্বর সোমবার ভোর রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্নিকান্ডের ঘটনায় ঝুমা রানীর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মৃত্যু হওয়া ৩ জন জনেই নারী । তাদের নাম মায়া রানী, মঙ্গলি রানী এবং ঝুমা রানী
NarayanganjBani24.com NarayanganjBani24.com
