করোনার সর্বশেষ আপডেট

বুধবার-খাঁনপুরে করোনায় মৃত্যু আরও ২ জনের-গত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ২। এর মধ্যে জেলার সোনারগাঁও উপজেলার ৪০ বছর বয়সী এক নারী ও বন্দর উপজেলার ৮০ বছরের এক পুরুষ ।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তারা নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।চিকিৎসাধিন অবস্থায় তাদের হাসপতালেই মৃত্যু হয়।



গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলায় ১৯ জনের, বন্দর উপজেলায় ৩২ জনের, সিটি এলাকায় ৫৪ জনের, সদর উপজেলায় ৪৩ জনের, রুপগঞ্জ উপজেলায় ২২ জনের এবং সোনারগাঁও জেলায় ৩৩ জনের করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৮৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭২ টি ।



যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৩ হাজার ৫৮০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০৩ জন। নতুন মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩০০। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৩২৮৭ জন।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২.৬৩ ভাগ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।