নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা পারীক্ষায় ভুয়া ফলাফল প্রদানকারী রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে গতকাল ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার করে ঢাকা র্যাবের কার্যালয়ে এনে জখন তাকে জেরা করা হচ্ছিল র্যাবের পক্ষ থেকে, ঠিক সেই মূহুর্তে প্রতারক সাহেদ র্যাব কর্মকর্তাদের হুমকি প্রদান করে।
সাহেদ র্যাব সদস্যদের বলেন, আমি কিন্তু আপনাদের সাথে আবার দেখা করবো, হয়তো ৬ মাস পর অথবা ১ বছর পর..! কথাটা মনে রাখবেন..! আপনাদের প্রমোশন , পোষ্টিং যাই হোকনা কেন, যেখানেই হোক, হয়তো আমারা সাথে আবারো আমার সাথে দেখা হয়ে যেতে পারে…!!!
গ্রেফতারের পরও সাহেদের এমন দাম্ভিকতায় হতবাক র্যাব কর্মকর্তারা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
