নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি বর্তমানের রয়েছে নিয়ন্ত্রনে। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য অফিস থেকে ঘোষনা করা হয়েছে “নারায়ণগঞ্জ এখন আর করোনায় রেড জোন নয়”।
গত কয়েক সপ্তাহ ধরে নিন্মমুখী জেলায় প্রতিদিনের করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ১১ জন। একই সাথে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারো। করোনায় রেড জোন” হিসেবে পরিচিত নগরী নারায়ণগঞ্জ এখন করোনা মুক্ত হওয়ার পথে। করোনার সর্বশেষ খবর, করোনার সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে আরও ৮২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ৫৩৮২ জন। newsnarayanganj24, pressnarayanganj24, jugerchinta24, banglanews24, bd news24, news24.
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ জনের মধ্যে সিটি এলকায় ৫ জন বন্দর উপজেলায় ১ জন. নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪ জন এবং সোনারগাঁ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১ জন।
২৫ জুলাই শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৯ জনের। নতুন সংগ্রীহিত নমুনার মধ্যে ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৪৯ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ২৪ জনের, সদর উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে ২৬ জনের নমুনা।
জেলায় নতুন আক্রান্ত ১১ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৮১১ জনে। নতুন মৃত্যু না থাকায় মৃত্যুর সংখ্যা ১২৫ জন এবং নমুনা সংগ্রহের সংখ্যা ৩৭৬৪ টি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
