নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজাধানীর সোনারগাঁও হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন লাগার আধাঘন্টা পর ৩০ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগেই আগুনে পুরে চাই হয়ে যায় সৌদিয়া এয়ারলাইনসের কার্যালয়টি।
সোনারগাঁও হোটেলে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
