নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্কুল থেকে পাশের পাট ক্ষেতে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। ১০ জুলাই বুধবার নড়াইলের কালিয়া স্কুলের পাশের পাটক্ষেতে এ ধর্ষনের ঘটনা ঘটে।
জানা গেছে ,পূর্ব পরিচয়ের জেরে নয়া মাউলী গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যা স্কুল ছাত্রীকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে মুখ বেধে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করে।
এ ঘটনার বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া জায়নি,অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের শিকার ছাত্রীর চাচা আরমান হোসেন জানায়, থানায় মামাল দায়েরের প্রস্তুতি চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
