নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের করোনা যোদ্ধা বীর কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা দুজনেই করোনায় আক্রান্ত । গত ২৩ মে করোনা পজেটিভ আসে আফরোজা খন্দকার লুনার। লুনা করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাসাায় থেকেই চিকিৎসা গ্রহন করছিলেন।
গত ৩০ মে রাতে তার অবস্থার অবনতি হলে কাউন্সিলর খোরশেদ নিজে তার স্ত্রীকে নিয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে ঘুরেও পান নি আইসিইউ। তারপর চলে যান কাঁচপুরের সাজেদা হাসপাতালে। সেখানে থেকেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
এর আগে গত ৩০ মে শনিবার করোনায় পরীক্ষায় পজেটিভ আসে করোনা যোদ্ধা বীর কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদের ।
আরও খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায মৃত্যু ৪০-আক্রান্ত ২৫৪৫ জন-ক্লি করুন
NarayanganjBani24.com NarayanganjBani24.com
