নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে করোনার আবারো সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করোনা অক্রান্ত হয়েছে আরও ৩৮৬২ জন এবং করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৩ জন।
১৬ জুন মঙ্গলবার দুপুরে বাংলাদেশের ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির সর্ম্পকে স্বাস্থ্য অধিদ্প্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক(এডমিন) অধ্যাপক ডা, নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা আরও জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৭২১৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৮৬২ জনের। নুতন আক্রান্ত ৩৮৬২ জন সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জনে।
একই সাথে নতুন মৃত্যু ৫৩ জন সহ দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ১২৬২ জন। নতুন মৃত্যু ৫৩ জনের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২২৩৭ জন। নতুন সস্থতা সহ দেশ মোট করোনায় সুস্থতার সংখ্যা ৩৬২৬৪।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
