নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেরায় এ পর্যন্ত যত নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ২৬.৫৮ শতাংশ করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মুত্যু বরণ করেছে ১.৮৯ শতাংশ এবং সুস্থ হয়েছে ৪২.৩১ শতাংশ।
সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯৮ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ১৮৮ জনের। এ মধ্যে গত ২৪ ঘন্টায় ২১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১১৩ জন।
সদর উপজেলায় ১৭ জুন বুধবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৮৮ জনের এর মধ্যে করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ১১১৩ জন। অর্থাৎ মোট সংগৃহিত নমুনার ২৬.৫৮ শতাংশ করোনা সনাক্ত হয়েছে।
একইভাবে এ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৩ জন এর মধ্যে মৃত্যু হয়েছে মোট ২১ জনের এবং সুস্থ হয়েছে মোট ৪৭১ জন। অর্থাৎ এ উপজেলায় মোট করোনায় আক্রান্তের ১.৮৯ শতাংশ মৃত্যু বরণ করেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট আক্রান্তের ৪২.৩১ শতাংশ। বাকি ৫৬.৮০ শতাংশ করোনা রোগী বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
