নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঋণের টাকার চাপ সইতে না পেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। ৯ জুন সকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।
মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন
নিহত গৃহবধূ নিপা আক্তার (৩১) ঐ এলাকার প্রবাসী ওয়াদ আলীর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৫ বছর আগে নিপার স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়া যায়। বর্তমানে সেখানে লকডাউন থাকায় তার জন্য বিদেশে টাকা পাঠাতে হয়। একদিকে স্বামীর জন্য বিদেশে টাকা পাঠানো অন্য দিকে তার তিন সস্তান নিয়ে সংসার চালানো এ নিয়ে তিনি বিভিন্ন ভাবে ঋণে জর্জরিত হয়ে পরেন। এই চাপ সইতে না পেরে তিনি মঙ্গলবার নিজ বাড়িতে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন।
গোপালদী পুলিশ ফাঁরির উপ-পরিদর্শক মোক্তার হোসেন গনমাধ্যমকে জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পাশাপাশি পরিবারের বিভিন্ন খরচ চালাতে হিমশিম খেয়ে নিপা আক্তার আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে স্থানীয় ও পরিবারের সুত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, নিপার লাশ তার বাবা এসে নিয়ে গেছেন। এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
