নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী। আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রবি চৌধুরী নিজে ২৬ জুলাই গতকাল দিবাগত রাতে করোনায় আক্রান্তের খবরটি পোষ্ট করেছেন।
তিনি লিখেন, করোনা আমাকে ভালবেসেছে, তাই কারও ফোন রিসিভ করতে পারছিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারো সবার সাথে দেখা হবে গানে গানে।
জনপ্রিয় কন্ঠ শিল্পী রবি চৌধুরী বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও তার করা পোষ্টে উল্লেখ করেন। তবে তার শরীরিক অবস্থার সম্পর্কে কিছু জানানো হয়নি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
