নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের উৎসব বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার কাউন্টারের ভেতরে উঠেগেছে। তব তাৎক্ষনিক ভাবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়িনি।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু
১১ জুন শনিবার গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।
বাস থেকে লাফিয়ে পর প্রানে বাচেন বাসের চালক। টোল কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা।
ফ্লাইওভারের এক কর্মকর্তা জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে আসা উৎসব বাসটি হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১ নং টোলপ্লাজার কাউন্টারের ভেতরে ঠুকে পরে। তবে টোলপ্লাজার সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় বাসের চালক ও সামনে থাকা যাত্রীরা লাফিয়ে বাস থেকে নেমে যাওয়া তাদের প্রান রক্ষা পায়।
খবর পেয়ে পুুলিশ রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেয় ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
