নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ”খয়রাতি’র শব্দ ব্যবহার করার জন্য বাংলাদেশে কাছে ক্ষমা প্রার্থনা করেছে ভারতের বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকা ”আনন্দবাজার”।
২৩ জুন মঙ্গলবার পত্রিকায় ‘ভ্রম সংশোধন’ দিয়ে ক্ষমা চায় আনন্দবাজার।
ভ্রম সংশোধন আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’- শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।
এর আগে ২০ জুন আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল ”বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয়”।
আনন্দবাজার পত্রিকার করা এই সংবাদে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যেম ও গনমাধ্যম গুলো সহ বাংলাদেশের অনেক নাগরিকগন আনন্দবাজার পত্রিকার নানা সমালোচনা করছেন।
এদিকে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ জানিয়েছে, খয়রাতি’র শব্দ ব্যবহার করা সংবাদের বরুদ্ধে আমি নিজে প্রতিবাদ জানিয়েছি। আমি আমি স্পষ্ট করে জানাতে চাই, এ রিপোর্ট আমার লেখা নয়,বরং আমি নিজেই এই সংবাদের প্রতিবাদ জানিয়েছি এবং বাংলাদেশের জনগনের ক্ষোভ সম্পর্কে আনন্দবাজার পত্রিকার কর্তিপক্ষকে অবহতি করেছি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
