নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দরে ২০০ কোদল ফেনসিডিল সহ উজ্জল (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ হুন সোমবার দুপুরে বন্দরের যোগীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জল যোগীপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুর ২ টার দিকে মাদক কারবারি জামাই ফারুকের বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাই ফারুক পালিয়ে গেলেও সহযোগী উজ্জলকে আটক করা হয়। পরে আটক উজ্জল মিয়ার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে মাটি খুড়ে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা গয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
