নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ।১৪ জুন দুপুরে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতাল থেকে খোরশেদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
একই সাথে তার স্ত্রী লুনারো করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
করোনা মুক্ত হয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া জানাচ্ছি, আবরো আপনাদের পাশে আমি থাকতে পারব। আমার ও আমার স্ত্রীর সুস্থতার জন্য আপনারা দোয়া করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে কাউন্সিলর খোরশেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন করতে গিয়ে ৩০ মে নিজেই করোনায় আক্রান্ত হন। কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রী লুনা দুজনেই ভাল আছেন বর্তমানে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
