নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে আবারো করোনা আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি হলো। গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৩১৭১ জন ও মৃত্যুবরন করেছে ৪৫ জন।
৯ জুন সোমবার দুপুরে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসান) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরও ৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে মোট ৯৭৫। সরাদেশে নতুন আক্রান্ত ৩১৭১ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭১৬৭৫ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪৬৬৪ জন,যার মধ্যে করোনা শনাক্ত পাওয়া গেছে ৩১৭১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৭৭৭ জন। নতুন সুস্থ ৭৭৭ জন সহ দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা ১৫৩৩৭ ।
সাধারন জনগনকে নিজ বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত না করারো অনুরোধ জানান তিনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
