নারায়ণগঞ্জ সিটি

সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৩ জন-২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশণ এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৩ জন এবং আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে নাসিক এলাকায় ২৭ মে বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩৮ এবং মৃতের সংখ্যা ৫১ জন।

২৭ মে বুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।



এর আগে গত ২৬ মে পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০১৫ জন এবং মৃতের সংখ্যা ছিল ৪৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নাসিক এলাকা থেকে ১২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে নাসিক এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ২ হাজার ৮৬৬ জনের।

এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২৩ জন সহ নাসিক এলাকায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৫১ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪১৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার আমেনা খানের মৃত্যু

বুধবার-না.গঞ্জে আক্রান্ত আরও-৫৫-মৃত্যু-৩-ক্লিক করুন

আরও খবর পড়তে নিচের ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।