নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নিজেকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে চলচিত্র অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আশরাফুল আলম ওরফে হিরু আলম।৩ জুন বুধবার বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতিতে তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গনমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচিত্রের কে ? এই নামে আমাকে চেনেও না জানেও না। এতে তার মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার অনুরোধ জানান।
সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপক শাহারিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরু আলমকে চিনতে পারেন নি এবং সাধারণ সম্পাদক জায়েদ খান হিরু আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় তাদের বিরুদ্ধে বুধবার তিনি এ অভিযোগ দায়ের করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
